সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের IIUC-তে যোগদান

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৮:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এ যোগদান করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করেন। তাঁর যোগদানে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন IIUC-এর QSIS বিভাগ এবং CGED প্রোগ্রামে পাঠদান করবেন। তাঁর দীর্ঘদিনের শিক্ষাদান, গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তাঁর IIUC-তে যোগদানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
ট্যাগস :




















