কক্সবাজার ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতাসহ জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বক্তারা কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬