কক্সবাজার ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর আলীর জাহাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৫:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

Oplus_131072

বৃহত্তর আলীর জাহাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহি উদ্দিন সিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জহির আলম রুবেল।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক সেফায়ত উল্লাহ এবং অর্থ সম্পাদক আলী আকবর।

নবগঠিত এই কমিটি বৃহত্তর আলীর জাহাল এলাকার ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সভাপতি মহি উদ্দিন সিকদার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের জন্য আপ্রাণ চেষ্টা করব, ইনশাআল্লাহ। দায়িত্বের প্রতিটি দিক সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি, সে জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।”

তিনি নতুন কমিটির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৃহত্তর আলীর জাহাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

আপডেট সময় ০৫:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬