জামায়াত প্রতিনিধিদলের ইনানী টুপটুপ রিসোর্ট পরিদর্শন

- আপডেট সময় ১১:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ইনানী টুপটুপ রিসোর্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন কক্সবাজার জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, উখিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিদুয়ানুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধিদল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের খোঁজ-খবর নেন। ভরা পর্যটন মৌসুমে এ রকম অনাকাঙ্ক্ষিত ও অপূরণীয় দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করেন শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপন, পরিবহণ ও আবাসন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। শুধুমাত্র লাভের চিন্তা না করে পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানান। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসনের কঠোর নজরদারি ও তদারকি বাড়ানোর জন্য আহ্বান জানান।



















