কক্সবাজারে দুই বোন নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ফারদিন ফাইজান
- আপডেট সময় ০২:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
কক্সবাজারে তাবাস্সুম ও বুশরা নামে দুই বোন নিখোঁজ হয়েছে। তারা কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকার দারুল আমান হিফযখানা থেকে তাদের খালাতো বোনকে আনতে গিয়ে নিখোঁজ হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিফযখানা থেকে বের হওয়ার পর তারা আর বাসায় ফেরেনি। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
নিখোঁজ দুই বোনের সন্ধান পেলে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮১৮-৬৮১৭৮৬
ট্যাগস :



















