বাংলাবাজারে জামায়াতের গণসংযোগ ও দাওয়াতি পথসভা

- আপডেট সময় ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
“সরকার দেশ পরিচালনায় কোন অন্যায় করলে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই ত্রুটি গুলো ধরে দেওয়ার জন্য সরকারকে চেষ্টা করে এবং জনগণের কাছে তা উপস্থাপন করে। একটি গণতান্ত্রিক দেশের সৌন্দর্য এটি। কিন্তু সরকার সেই গণতান্ত্রিক সৌন্দর্য বিনষ্ট করে এখনো গণভোটের জনরায় বাস্তবায়ন করেনি। সেই সাথে সাত দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংমার্চের ডাক দিয়ে ইতিমধ্যে দুইটি লংমার্চ সফলভাবে বাস্তবায়ন করেছে। আরো তিনটি লংমার্চ অনুষ্ঠিত হবে ঢাকা টু খুলনা, ঢাকা টু সিলেট, ঢাকা টু রাজশাহী এরপর নভেম্বর-ডিসেম্বরের দিকে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।”

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর বাংলাবাজার স্টেশনে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি পথসভা প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর। এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুস্তাক আহমদ, ঝিলংজা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জাকারিয়া ও মুফিদুল আলম মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দাওয়াতি কর্মসূচি নিয়ে বক্তব্য দেন। পরে ঝিলংজা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



















