অ্যাডভোকেট শিশির মনির কে কক্সবাজার জেলা বারের ফুলেল শুভেচ্ছা

- আপডেট সময় ০৬:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির একদিনের সফরে ২৭ সেপ্টেম্বর সকাল ৮ টায় বিমানযোগে কক্সবাজারে পৌঁছেছেন। সফরকালে তিনি বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন, আইনজীবীদের সাথে মতবিনিময়, মেধাবী শিক্ষার্থীদের মুখোমুখি অনুষ্ঠান ও কক্সবাজার বারে নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
বিকাল তিনটার দিকে তিনি কক্সবাজার বার ভবনে পৌঁছলে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সিনিয়র-জুনিয়র আইনজীবী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।পরে আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সেক্রেটারি অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ,
অ্যাডভোকেট নেজামুল হক, অ্যাডভোকেট রমিজ আহমদ, অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুরসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















