পাওনা টাকা আদায় ঠেকাতেই মামলা, ধামাচাপা দিতে বটফোর্স দিয়ে পরিকল্পিত অপপ্রচার

- আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোঃ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
কিন্তু প্রকৃত ঘটনা হলো, নিউগিনি প্রপার্টিজের মালিক সাইফুল ইসলামের কাছে মিজানুর রহমান পাওনা টাকা পাবেন। এই পাওনা আদায়ে তিনি মামলা করেন।
পরবর্তীতে নিউগিনির প্রপার্টিজের মালিক সাইফুল ইসলাম পাওনাদারদের মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আরও একটি মামলা করেন, কিন্তু আদালত সেটি খারিজ করে দেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে নিউগিনির প্রপার্টির মালিক সাইফুল ইসলাম কিছু টাকা পরিশোধও করেন।
এরপর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নিউগিনির প্রপার্টির মালিক সাইফুল ইসলাম নতুন করে মিথ্যা মামলা দেন।
প্রকৃত অর্থে ভাঙচুরের ঘটনার সঙ্গে মিজানুর রহমানের কোনো সম্পৃক্তনা নাই। পাওনা টাকা আদায় ঠেকাতেই মামলা হয়েছে এবং পাওনা টাকার বিষয়টি ধামাচাপা দিতে বটফোর্স দিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানে হচ্ছে।



















