ঢাকার আদালতের পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

ঢাকা সিটি প্রতিনিধি
- আপডেট সময় ১২:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
ঢাকার আদালতের মাদক ধ্বংস শাখায় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে রাজধানীর সূত্রাপুর এলাকার একটি বিরিয়ানি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।
ট্যাগস :



















