মহেশখালীতে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৬:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির মহেশখালী দক্ষিণ সাংগঠনিক থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারি আইয়ুব আনসারী। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কক্সবাজার সদর শাখার ম্যানেজার বোরহান উদ্দিন খাঁন, কক্সবাজার জেলা শিবিরের বিতর্ক সম্পাদক ইরাক মিয়া, মহেশখালী উত্তর শাখার সভাপতি পারভেজ হোসেন রনি ও বিশিষ্ট শিক্ষাবিদ শহিদুল ইসলাম বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
থানা সভাপতি মুহাম্মদ জিহাদ শাহারিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল্লাহ্ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিঙ্গেল ডিজিট অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।













