মহেশখালী উত্তর জামায়াতের আমীর নজরুল ইসলামের মৃত্যুতে হামিদ আযাদের শোক

- আপডেট সময় ১২:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তরের আমীর ও ইউনুস খালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এক শোকবার্তায় ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন শিক্ষক ও সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারানোর শোক অনুভব করছি। আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করেন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমীন।”


















