কক্সবাজার ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালচারাল লিডারশিপ প্রোগ্রামের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

স্বর্ণালী সম্ভারে জীবন সাজাই শ্লোগান কে ধারণ করে দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২১ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১২ অক্টোবর হাসপাতাল সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি শিল্পী ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার শহর সভাপতি অ্যাডভোকেট জিএএম আশেক উল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ফরিদুল আলম, জেলা টিম সদস্য সাইদুল্লাহ, বাচিক শিল্পী জাহিদ গণি, ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন, রামু উপজেলা সভাপতি শিল্পী জয়নাল আবেদীন, সেক্রেটারি শিল্পী মিনার হোসেন বাদশা, সদর সভাপতি মাস্টার মোবারক হোসাইন, অভিনয় শিল্পী উসমান সরোয়ার, আরিফ উল্লাহ পাটোয়ারী। সভায় আগামী ২১ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম সুসম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা পূর্বক কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কক্সবাজারে আগত অতিথি ও শিল্পীদের স্বাগত জানাতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ঠিক করা হয়। লিডারশিপ প্রোগ্রাম বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিটি গঠন করা হয়। কালচারাল লিডারশিপ প্রোগ্রামে চট্টগ্রাম বিভাগের সাতটি জেলা ও মহানগরী থেকে দেড় শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করবেন মর্মে সভায় অবহিত করা হয়। অতিথি হিসেবে দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান, জাতীয় সাংস্কৃতিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, দেশীয় সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট গীতিকার সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর, টিভি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব বাচিক শিল্পী শরীফ বায়জিদ মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভা শেষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার শহর শাখার শিল্পী রুকনের মায়ের ইন্তিকালে শোক প্রকাশ করা হয় এবং মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালচারাল লিডারশিপ প্রোগ্রামের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬