নামমাত্র ফলক আছে, রাস্তা নাই!

- আপডেট সময় ১২:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
দক্ষিণ দ্বীপ ফতেখারকুল গ্রামের কবর আহমদ এর বাড়ি হতে অনিল মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা ব্রিক সলিং দ্বারা উন্নয়নের জন্য বাজেট ছিল ১,৯০,০০০ টাকা। অর্থ বছর ২০২৩-২৪।
কিন্তু বাস্তবতা হলো, ফলক বসানো হয়েছে, অথচ রাস্তার কাজ এখনো হয় নাই!
এলাকাবাসীর অভিযোগ, নামমাত্র অল্প কাজ দেখিয়ে বাজেটের সব টাকা ঠিকাদারের পকেটে চলে গেছে। আরো দুঃখের বিষয়, ভিডিওতে দেখা যায় ফলক দেওয়ার পরে আবার তা তুলে ফেলতে।

এই রাস্তা নিয়ে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নাই। বৃষ্টি হলেই কাদা, শুকনা মৌসুমেও ভাঙাচোরা। বয়স্ক মানুষ, রোগী, স্কুলের ছাত্র-ছাত্রী, সবার স্বাভাবিকভাবে চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসীর একটাই প্রশ্ন, কবে আলোর মুখ দেখবে এই রাস্তা?

যারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। ফলক দিয়ে উন্নয়ন হয় না, রাস্তা করে দেখাতে হবে।




















