বৃহত্তর নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত
সামাজিক শৃঙ্খলা ফেরাতে মাদক নিয়ন্ত্রণের প্রত্যয়

- আপডেট সময় ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
বৃহত্তর নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার সার্বিক সামাজিক পরিস্থিতি পর্যালোচনা এবং সমাজের কার্যক্রম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত কমিটি বিলুপ্ত করে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী পরিস্থিতিসহ নানা কারণে দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে এলাকার সামাজিক বিচার-সালিশ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সমাজের কার্যক্রম পুনরায় সচল করতে নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিগত কমিটি বিলুপ্ত এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, এলাকার সম্মানিত মুরব্বিবৃন্দ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় এলাকার সামাজিক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সমাজের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















