কক্সবাজার ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা ছাবের আহমদের মৃত্যুতে কক্সবাজার শহর জামায়াতের শোক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহরের লাইট হাউস এলাকার বাসিন্দা ও সাবেক ঝাউতলার প্রবীণ বাসিন্দা মাওলানা ছাবের আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা ছাবের আহমদ সারা জীবন ইসলামী আন্দোলন ও ইসলামের খেদমতে নিবেদিত ছিলেন। তিনি নিজের জীবনকে ইসলামের সেবায় উৎসর্গ করেছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাঁকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জীবনের যাবতীয় নেক আমল কবুল করে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদে মাগরিব কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বর মাঠে অনুষ্ঠিত হয়।

মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাওলানা ছাবের আহমদের মৃত্যুতে কক্সবাজার শহর জামায়াতের শোক

আপডেট সময় ০৭:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬