দর্জি শ্রমিক ইউনিয়ন’র কার্যকরী কমিটির সাধারণ সভায়
বিপ্লব কার্যকর করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই: এমইউ বাহাদুর

- আপডেট সময় ০৬:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্তর্ভুক্ত কক্সবাজার সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২৯০২) এর কার্যকরী কমিটির সাধারণ সভা গতকাল রাত ১০টায় হাসপাতাল রোডস্থ ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায়
সাধারণ সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সংগঠনিক সম্পাদক ও কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের আহবায়ক এম ইউ বাহাদুর।

প্রধান অতিথি সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে তার বক্তব্য বলেন, বিপ্লব কার্যকর করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই। জুলাই চেতনাকে ধারণ করে আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে হবে।
তিনি কক্সবাজারে অবস্থানরত সকল দর্জি শ্রমিককে কক্সবাজার সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান।



















