কক্সবাজার ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ জব্দ

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ১২:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ের বালু অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার রাজারকুল রেঞ্জের খুনিয়া পালং ইউনিয়নে ১ ওয়ার্ড দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ধলিয়ারছড়ি খালের পাশে ড্রেজার মেশিনের সাহায্যে পাহাড়ের বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে-এমন খবর পেয়ে বন বিভাগের একটি অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।

বন বিভাগের উদ্যোগে পরিচালিত এ যৌথ অভিযানে রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কক্সবাজারের স্পেশাল ফোর্সের সদস্যরা অংশ নেন।

বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পাহাড়ের বালু অবৈধভাবে উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বন বিভাগ।

সংশ্লিষ্টদের মতে, পাহাড় ও খালসংলগ্ন এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে মাটির স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিক্ষয় ও পরিবেশের ভারসাম্যহীনতার ঝুঁকি বাড়তে পারে। এতে পাহাড় ও বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সুলতান মুহাম্মদ টিটু জানান,এমন খবর পেয়ে বন বিভাগের একটি অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।

বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ জব্দ

আপডেট সময় ১২:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬