পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি’র মাতাররবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

- আপডেট সময় ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
বুধবার (১৪ অক্টোবর) তিনি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প মাতারবাড়ী পরিদর্শন করেন। এ সময় গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়নকাজ এবং প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি মাতারবাড়ীসহ কক্সবাজার অঞ্চলে কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



















