সুগন্ধা পয়েন্টে সদর থানার অভিযান: সাজা পেল ১৩ মাদকসেবী

- আপডেট সময় ০৩:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. আলী, ফয়সাল, আবু বক্কর, শাহীন, নুর মোহাম্মদ, জিহাদ, সাইফুল, মাসুদ, বেলাল, রাকিব হোসেন, ইব্রাহিম খলিল, শামীম ও রাজীব।
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমের মাধ্যমে পর্যটন নগরীর সুগন্ধা পয়েন্ট এলাকায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।


















