কক্সবাজার বিজিবি ক্যাম্প হতে ২০ হাজার ই’য়া’বাসহ কম্পিউটার মিজান আ’টক

- আপডেট সময় ০২:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় প্রধান সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা ‘আল-মদিনা’ নামের একটি ভাড়ায় চালিত অটোরিকশা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লীর মৌলভী মনজুরের বাড়ির বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় অটোরিকশার যাত্রী আসনের ওপর থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি বান্ডেলে এসব ইয়াবা রাখা ছিল। প্রতিটি বান্ডেলে ছিল ১০টি নীল রঙের জিপারলক প্যাকেট। প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্যাকেটসহ উদ্ধার করা ইয়াবার ওজন ১ কেজি ৯৪০ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিক অনুযায়ী কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল এ তথ্য জানিয়েছেন।



















