অসুস্থ মাওলানা নেজামুর রহমান সোলাইমানী, পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

আব্দুল্লাহ বাপ্পি
- আপডেট সময় ০৫:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কক্সবাজার সদর উপজেলার পিএমখালী নূর মোহাম্মদ চৌধুরী বাজারস্থ নূরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নেজামুর রহমান সোলাইমানী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে ৪১১ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তিনি রক্তস্বল্পতা, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বলে জানা গেছে।
এদিকে, তাঁর অসুস্থতার খবরে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, সব ধরনের অসুস্থতা থেকে মুক্তি দেন এবং পূর্ণ শেফা নসিব করেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
ট্যাগস :



















