কক্সবাজার ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে কক্সবাজারে ধর্ষণ মামলা

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৩:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

Oplus_131072

কুমিল্লায় জান্নাতুল তাজমিন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়। তাজমিনকে প্রলোভন দেখিয়ে কক্সবাজারে এনে ধর্ষণের অভিযোগ আদালতে উপস্থাপনের পর এ নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী তাজমিনকে রাজুর কক্সবাজারে নিয়ে আসা এবং ধর্ষণের অভিযোগ তুলে ধরেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে কক্সবাজারে ধর্ষণ মামলা

আপডেট সময় ০৩:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬