কক্সবাজার ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুপটুপ রিসোর্ট মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সুমনকে পুলিশ গ্রেপ্তার করলেও রিসোর্ট মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তবে মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে তা জানানো হয়নি।

সূত্র জানায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে রিসোর্টের মালিক ও চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা তানভীর আহমদকে। এছাড়া ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান  লাশের পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার আগপর্যন্ত লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। উদ্ধার হওয়া লাশ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টুপটুপ রিসোর্ট মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬