কক্সবাজার ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান 

সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

oplus_2097152

২০২৭-২০২৮ কার্যকালের জন্য কক্সবাজার জেলা আমীর নির্বাচন উপলক্ষে জেলা ব্যাপী তিনটি আলাদা আলাদা স্থানে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর সকাল সাড়ে আটটায় উখিয়া-টেকনাফ উপজেলা, সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার সদর জোন পাবলিক হল এবং বিকাল চারটায় চকরিয়া জোনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেছেন, সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে। জামায়াতের শপথের কর্মীদের আদর্শিক প্রভাব সমাজে ফেলতে হবে। শুধু কথাই নয়, সার্বিক মোয়ামালাত দিয়ে মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতে হবে।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে তিনি আরো বলেন, দেশ আজ কঠিন সংকটে নিপতিত।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটে দেশের আপামর জনসাধারণ উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের পথে না গিয়ে সরকার দেশে সংকট সৃষ্টি করে রেখেছে। সৃষ্ট সংকট থেকে উত্তরণে সরকারের একগুঁয়েমি পরিহার করে সমঝোতার ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার সংস্কৃতি বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলামীতেই আছে। তাই গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় প্রতি দুই বছর পর পর জেলা থেকে ইউনিট পর্যন্ত দায়িত্বশীল নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়। তার ই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ব্যাপী আজকে রুকন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের বিস্তৃতি ও বিপুল সংখ্যক জনশক্তির সম্মিলন যেভাবে সংগঠন কে এগিয়ে নিচ্ছে তেমনি কিছু কিছু চ্যালেঞ্জ ও তৈরি হয়। আমরা ঐতিহ্য এবং গঠনতন্ত্র কে অনুসরণ করে সংগঠন পরিচালনা করে থাকি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

রুকন সম্মেলনসমূহে জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর-সেক্রেটারিসহ প্রায় দেড় হাজারের অধিক পুরুষ-মহিলা রুকন জেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান 

সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে

আপডেট সময় ১২:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬