কক্সবাজার বিমানবন্দরে মাদানীকে শিক্ষক পরিষদের ফুলেল শুভেচ্ছা

- আপডেট সময় ০১:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. মো. শাহজাহান মাদানী কক্সবাজারে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ।
বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, মাদ্রাসা শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম, আলীর জাহাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবু সায়েম মোহাম্মদ ফুরকানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা ও শহর পর্যায়ের মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।



















