কক্সবাজার ১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

শহিদুল ইসলাম
  • আপডেট সময় ১০:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদক*সেবী, ধর্তব্য অপ*রাধে জড়িত ও পরোয়ানাভুক্ত আসা*মিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চোর-ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত আটজন এবং একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ওসমান গণি প্রকাশ বাপ্পির কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ২৯ বছর বয়সী বাপ্পি উখিয়া উপজেলার থাইংখালী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নড়িয়া ও কর্ণফুলী থানায় চুরি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১১ জন

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল, আবদুর শুক্কুর, শের আলী, মো. জোবায়ের (২২), মো. রবিউল আলম (২৩), মো. শফিকুল (২৪), মো. আলম (২২), আবদুল হামিদ রানা প্রকাশ আবুল কালাম (২৩), মো. হাসান (২২), মো. আলী আকবর (৩১) ও বেলাল হোসেন (৩৬)।

তাদের মধ্যে কয়েকজন কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। অন্যরা উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবদুল হামিদ রানা প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে ঢাকার গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৮ জন

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহেদুল (২৩), সায়েম (১৮), মিজানুর (৩৩), হাসান জাহাঙ্গীর (২৮), মো. ওয়াজেদ আলী (৩৬), মো. শাহিন (১৯), মো. জহির (৩৮) ও মো. মুন্না (২৪)।

তাদের মধ্যে জাহেদুলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক ধারায় মামলা রয়েছে। এছাড়া মো. ওয়াজেদ আলীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

এদিকে, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মো. রাসেল (১৬) গ্রেপ্তার হয়েছেন। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

আপডেট সময় ১০:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬