দেশে নতুন ধারার শাসনব্যবস্থা চালু করতে হলে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন হতে হবে

- আপডেট সময় ১১:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজার ০৩ সংসদীয় আসনে জামায়াতের নির্বাচন ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত
“দেশে নতুন ধারার শাসনব্যবস্থা চালু করতে হলে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন হতে হবে ”
নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামী কক্সবাজার ৩ সংসদীয় আসন কমিটির উদ্যোগে ২০ আগস্ট বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে জেলা সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর। কর্মশালায় অতিথিবৃন্দ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট। দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুম -নির্যাতন, গুম-খুন থেকে মানুষ মুক্তি পেয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দেশের মানুষ রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চাই। পুরোনো ধারায় রাজনীতি এদেশের মানুষ কে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা দেশের তরুণ প্রজন্ম কে ধারণ করে নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রবর্তনে বদ্ধপরিকর। সকলের প্রত্যাশিত ধারার রাজনীতি চালু করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। এর জন্য প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং ‘পিআর’ পদ্ধতির নির্বাচন। আতাতের নির্বাচন দেশের মানুষ হতে দিবে না। বক্তারা সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে নির্বাচনী কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করে জনগণকে আস্থায় নিতে হবে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজীম প্রমুখ।
















