কক্সবাজার ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া -টেকনাফবাসীর জীবনমান উন্নয়ন’ই আমার অগ্রাধিকার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:০০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৯ বার পড়া হয়েছে

টেকনাফ সদর ইউনিয়নে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী

“উখিয়া -টেকনাফবাসীর জীবনমান উন্নয়ন’ই আমার অগ্রাধিকার”

টেকনাফ প্রতিনিধি,

কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া -টেকনাফ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, উখিয়া- টেকনাফ বাসীর জীবনমান উন্নয়ন’ই আমার অগ্রাধিকার। এই জনপদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই জনপদের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। কারো চোখ রাঙানি ও ভীতি প্রদর্শন আমাদের প্রচেষ্টা কে ব্যাহত করতে পারবে না। আমরা উখিয়া -টেকনাফবাসীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছি। একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রচেষ্টার সাথে উখিয়া -টেকনাফবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান। ৭ সেপ্টেম্বর টেকনাফ সদর ইউনিয়নে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সকাল থেকে টেকনাফ সদরের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ ও মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দীন, ইসলাম মেম্বার ও মাওলানা হাসান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়া -টেকনাফবাসীর জীবনমান উন্নয়ন’ই আমার অগ্রাধিকার

আপডেট সময় ১০:০০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫