চট্টগ্রামের স্বনামধন্য সিএসএস স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৩:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩৮ বার পড়া হয়েছে
এইচ.এম.সবুজ
১২ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রামের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সিএসএস এর গোলপাহাড় মোড়স্ত একটি রেষ্টুরেন্টে সদস্যদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল।
উক্ত কর্মশালায় সংগঠনের নেতারা সংগঠনের মানবিক কার্যক্রম আরো কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করেন।
সংগঠনের পরিচালনায় সদস্য ভুমিকা সম্পর্কে আলোকপাত করা হয়। সংগঠনের কিছু সদস্যকে পদন্নোতি করা হয়,
সংগঠনে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করাই। তারা হলেন নব নির্বাচিত সহ সভাপতি শহীদুল ইসলাম আদর, সহ সভাপতি সরফরাজ হান্নান, সহ সভাপতি ফাহিম জোবায়েদ সাইমন, এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে জাহারান ইয়াসিন, যুগ্ম সম্পাদক হিসেবে আপন হাসান রুবেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাত, সহ নারী বিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা ববি কে নির্বাচিত করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি হামিদ আলী, সিনিয়র সহ সভাপতি আরিফুল হুদা শিকদার, সাধারণ সম্পাদক সাজ্জাদ নোমান, অর্থ সম্পাদক ওয়াহিদুল আলম খান, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক রুবেল দাশ, নতুন সদস্য হিসেবে তুষার,কার্তিক উপস্থিত ছিলেন।
সভা শেষে রাতের ভোজনের ব্যবস্থা করা হয়।

















