কক্সবাজার ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ছাইরাখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন হাঁসের দিঘি স্পোর্টিং ক্লাব, রানার্সআপ ছাইরাখালী ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৪০৯ বার পড়া হয়েছে

এইচ.এম.সবুজ : চকরিয়া

চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ০৪ অক্টোবর বিকাল ৫.৩০ মিনিটে সফলভাবে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া অসংখ্য প্রতিভাবান দলের মধ্যে থেকে হাঁসের দিঘি স্পোর্টিং ক্লাব দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয়েছে জনপ্রিয় দল ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ ছাইরাখালী।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় একটি উৎসবমুখর পরিবেশে, যেখানে স্থানীয় হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচের শুরু থেকেই দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা উপহার দেয় । প্রথমার্ধে থেকে হাঁসের দিঘী স্পোর্টিং ক্লাব ২ গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে ছাইরাখালী ফ্রেন্ডশীপ ফুটবল একাদশ ২ গোল পরিশোধ করে ঘুরে দাঁড়ায়। ম্যাচ শেষে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হাঁসের দিঘি স্পোর্টিং ক্লাব।

খেলার সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) নির্বাচিত হন হাঁসের দিঘির ডিফেন্ডার মনির আলম। টুর্নামেন্ট জুড়ে তার দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মন জয় করে সেরা গোলকিপার নির্বাচিত হোন সাঈদী সেরা স্ট্রাইকার সায়েম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ফয়সাল।

টুর্নামেন্টের আয়োজক ছাইরাখালী খেলোয়াড় সমিতি জানান, “এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা দর্শক ও খেলোয়াড়দের অসাধারণ সাড়া পেয়ে সত্যিই আনন্দিত।”

ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্পোর্টস সংগঠক ও সমাজসেবীরা।

এই টুর্নামেন্টকে ঘিরে ছাইরাখালীতে তৈরি হয় উৎসবের আমেজ। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাইরাখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন হাঁসের দিঘি স্পোর্টিং ক্লাব, রানার্সআপ ছাইরাখালী ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ

আপডেট সময় ১১:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫