কক্সবাজার ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দরগাহ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী নবাব মিয়ার ইন্তেকালে ঝিলংজা জামায়াতের শোক

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ২১০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খরুলিয়া দরগাহ পাড়া নিবাসী, ঝিলংজা ৭নং ওয়ার্ড জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী শাফায়াত আনোয়ার সাকিবের শ্রদ্ধেয় পিতা আনোয়ার উদ্দিন (নবাব মিয়া) ১৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৭ঃ৩০টার সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল  করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আনোয়ার উদ্দিন নবাব মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও ঝিলংজা ইউনিয়নের আমীর মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ এবং সেক্রেটারী মাওলানা আবুল কাসেম। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় উনারা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন- আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবরে জমিল দান করেন।

উল্লেখ্য যে, মরহুমের নামাযে জানাজা ১৪ অক্টোবর সকাল ১০.৩০ টায় দরগাহ পাড়া মকবুল সওদাগর পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দরগাহ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী নবাব মিয়ার ইন্তেকালে ঝিলংজা জামায়াতের শোক

আপডেট সময় ০৬:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫