কক্সবাজার ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা শনাক্ত, আটক ৬

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ২৪৮ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে কোস্টগার্ড স্টেশনের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কালামারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে কারখানাটি থেকে দেশীয় তৈরি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন প্রকার যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে অস্ত্র তৈরি ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমন কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। অস্ত্র কারখানার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা শনাক্ত, আটক ৬

আপডেট সময় ০৫:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫