জামায়াতে কোন উত্তরাধিকার সূত্রে দলীয় নেতা হতে পারেনা — ড. হামিদ আযাদ

- আপডেট সময় ০৮:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
<span;>কক্সবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ —
<span;>”<span;>জামায়াতে কোন উত্তরাধিকার সূত্রে দলীয় নেতা হতে পারেনা”
<span;>কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন সোমবার, ২০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।
<span;>বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান।
<span;>সম্মেলনে রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে আমীরে জামায়াত নির্বাচনে মতামত গ্রহণ সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হামিদ আযাদ বলেন, “<span;>গোপন ব্যালটের মাধ্যমে আমরা আমাদের আমীরে জামায়াত নির্বাচনের মতামত দিই। জামায়াতে কোন উত্তরাধিকার সূত্রে দলীয় নেতা হতে পারেনা। জামায়াত ইসলামী একটি মাত্র দল যা দেশের প্রত্যেক রুকনদের প্রত্যক্ষ ভোটে দলীর আমীর নির্বাচিত করার জন্যে ব্যক্তিগত মতামত দিতে পারে। শুধু তাই নয় এখানে নিজের ভোট নিজেকেও দিতে পারেনা।”
<span;>তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রুকনদের উচিত দাওয়াতি, সাংগঠনিক ও সামাজিক ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখা।”
<span;>অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুলসংখ্যক রুকন উপস্থিত ছিলেন।
<span;>উল্লেখ্য, জেলা জামায়াতের রুকন সম্মেলন ২ ধাপে সম্পন্ন হয়, এর আগে চকরিয়ায় ১ম ধাপে এবং কক্সবাজারে ২য় ধাপে অনুষ্ঠিত হয়।

















