কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে ভিপি বাহাদুরের নির্বাচনী গণসংযোগ
চলমান পরিস্থিতিতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের অধিকার প্রদান করুন — ভিপি বাহাদুর

- আপডেট সময় ১০:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে

চলমান পরিস্থিতিতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের অধিকার প্রদান করুন — ভিপি বাহাদুর
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি বাহাদুর গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে জনগণের মতামত প্রকাশের সুযোগ দিন। গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রকৃত মতামত ব্যক্ত করতে চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।” তিনি আরও বলেন, “কক্সবাজার শহরকে একটি পরিকল্পিত, শান্তিপূর্ণ ও যানজটমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন , জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল, কর্মপরিষদ সদস্য নুরুল আমিন, ৩নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি এমইউ বাহাদুর, মাওঃ আবদুল গফুর, সাহাব উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















