শহরের গুরুত্বপূর্ণ পৌর ১নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহাল দশা

- আপডেট সময় ০২:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৩১৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার মসজিদ গেইট থেকে পশ্চিম কুতুবদিয়া পাড়া বায়তুর রিদওয়ান জামে মসজিদ পর্যন্ত এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে গর্ত, ভাঙা ড্রেন এবং পানি জমে থাকায় মুমূর্ষু রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি—এই রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
মুমূর্ষু রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা নড়বড়ে সড়কে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ে বলে জানান পরিবহন চালক মোহাম্মদ শাহজাহান।
উল্লেখ্য যে, প্রতিদিন শত শত দেশি ও বিদেশী পর্যটকদের নাজিরারটেক শুঁটকী পল্লী ভ্রমণ, ক্রয় বিক্রয়ের জন্যে আসে। তারাও এমন উদ্ধত সড়ক নিয়ে ক্ষিপ্ত। আসতে চাইলে আসেনা ব্যবসায়ীদের দাবি।
সড়কের গর্ত ও বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে জরুরী রোগীবাহী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে বা রিকশায় যাওয়া কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া ব্যাহত হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছে অনেকে।
বৃষ্টির সময় পুরো সড়কটি কাদা ও পানি জমে কর্দমাক্ত হয়ে যায়।
উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া বলেন,
এই রাস্তায় একাধিকবার বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যেতে গিয়ে অনেক সময় বিপদের মুখে পড়তে হয়।
শহরে গমনকারী শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া সিটিজেনরা ভোগান্তির কবলে পড়ে।
শহরে পড়ুয়া এক শিক্ষার্থী বলেন,
“প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে। বৃষ্টি হলে রাস্তায় গর্তে পানি জমে থাকে, ফলে যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ী খোরশেদ বলেন, “পণ্য আনা-নেওয়া করতে গিয়ে গাড়ি আটকে যায়। এতে ক্ষতির সম্মুখীনে পড়ে যায় ভুক্তভোগীরা।
এই সড়কটি সমিতি পাড়াকে শহরের কেন্দ্রীয় বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস এলাকায় সংযুক্ত করেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। সড়কটি স্থানীয় অর্থনীতি ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের দাবি- জরুরি ভিত্তিতে রাস্তার গর্ত ও ভাঙা অংশটি টেকসই পাকা সড়ক নির্মাণ করার দাবি ভুক্তভোগীদের। পৌরসভার উন্নয়ন বাজেটে এই সড়কটিকে অগ্রাধিকার দিয়ে পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করতে হবে।
পৌর প্রশাসকের কাছে স্থানীয়দের দাবি
অবিলম্বে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলো কক্সবাজার পৌরসভার প্রশাসক ও প্রকৌশল বিভাগকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, অবিলম্বে মেরামতের ব্যবস্থা না নিলে এই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।”

















