জালিয়াপালং ইউনিয়নে পথসভায় জেলা আমীর আনোয়ারী
দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করে বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন

- আপডেট সময় ১১:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আমাদের নিরন্তন পথচলা অব্যাহত থাকবে। দেশের মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ২৩ অক্টোবর জালিয়াপালং ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. হাছানের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় তিনি আরো বলেন, আমি জালিয়াপালংবাসীর ভালোবাসায় অভিভূত। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গণমানুষের গণজোয়ার এটিই প্রমাণিত হয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের পক্ষের বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক রিদুয়ানুল হক জিসান, জালিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানী, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কলিম উল্লাহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মুহাম্মদ মাসুমসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।















