কক্সবাজার ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
উখিয়া রাজাপালং ইউনিয়নে গ্রাম কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় নূর আহমদ আনোয়ারী --

সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৪:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডে শুক্রবার, ২৪ অক্টোবর বিকেলে গ্রাম কমিটির প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ আবদুর রহিম এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি হাফেজ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। আজ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন সমাজে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের দাপটে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ন্যায়বিচার যেন এখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ। দুর্নীতিবাজরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ধনীকে আরও ধনী করছে, আর গরিব মানুষ দিন দিন অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যদি সত্যিকার অর্থে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, তবে আমাদের অবশ্যই পরিবর্তনের পথে এগিয়ে আসতে হবে। সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা — ন্যায়, সাম্য ও নৈতিকতার প্রতীক।

দাঁড়িপাল্লা মার্কায় ভোট মানে — দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার। সৎ, আল্লাহভীরু ও জনগণের সেবক নেতৃত্বকে বিজয়ী করা।

এই নির্বাচনে আমাদের ভোট শুধু একজন প্রার্থীর পক্ষে নয়, বরং একটি মূল্যবোধের পক্ষে। আমরা চাই এমন একটি সমাজ যেখানে কেউ বঞ্চিত হবে না, অন্যায়ের বিরুদ্ধে সবাই এক কণ্ঠে বলবে “না”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নায়েবে মাওঃ নুরুল হক, চাকসু’র সাবেক এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না, ইউনিয়ন আমীর রুহুল আমিন, সেক্রেটারি মুহাম্মদ ইউনুস, ওয়ার্ড সভাপতি নুরুল আবছার,

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু তালেব, নূর মোহাম্মদ প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়া রাজাপালং ইউনিয়নে গ্রাম কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় নূর আহমদ আনোয়ারী --

সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে

আপডেট সময় ০৪:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫