কক্সবাজার ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খুনিয়া পালং ইউনিয়নে অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে ভিপি বাহাদুর

খেলাধুলা যুব সমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৫২৭ বার পড়া হয়েছে

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়া পালং রাস্তার মাথায় শনিবার, ২৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শহিদুল আলম (ভিপি বাহাদুর)।

খেলার শুরুতে তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, ফাকরুদ্দিন রাজি, ডাঃ নছরুল্লাহ রায়হান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাহাদুর বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে। তাই সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে ফুটবলসহ সব ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুনিয়া পালং ইউনিয়নে অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে ভিপি বাহাদুর

খেলাধুলা যুব সমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে

আপডেট সময় ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫