কক্সবাজার ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা গণদাবি আদায়ে কক্সবাজার শহর জামায়াতের সমাবেশে জাহিদুল ইসলাম

যে দল তত্ত্বাবধায়ক বুঝেনি, তারা আজ পিআরও বুঝতে চায় না

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০৭:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৩২৮ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “যে দল তত্ত্বাবধায়ক বুঝেনি, তারা আজ পিআরও বুঝতে চায় না। তারা উচ্চ কক্ষ ও নিম্নকক্ষে লেভেল প্লেয়িং নিশ্চিত করতেও নারাজ। তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহসিন এবং সদর উপজেলা জামায়াতের আমীর খুরশিদ আলম আনসারী।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মাদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,

> “দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বর মাসে গণভোট আয়োজন এখন সময়ের দাবি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা গণদাবি আদায়ে কক্সবাজার শহর জামায়াতের সমাবেশে জাহিদুল ইসলাম

যে দল তত্ত্বাবধায়ক বুঝেনি, তারা আজ পিআরও বুঝতে চায় না

আপডেট সময় ০৭:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫