কক্সবাজার ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘুসহ সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী: শহিদুল আলম বাহাদুর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৭১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এ ধর্মীয় উৎসবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

রাস মহোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এদিন পালপাড়া এলাকার শতাধিক ভক্ত ও সাধারণ মানুষ পূজা, নামসংকীর্তন, সাংস্কৃতিক পরিবেশনা ও ভোগ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন।

অনুষ্ঠানে আগত জামায়াত প্রার্থী শহিদুল আলম বাহাদুর হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,

“বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। আমরা চাই, সবাই যেন নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। ইসলামের শিক্ষা হলো পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান। আমি এই সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে চাই।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামি সবসময় সংখ্যালঘুসহ সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিশ্বাসী। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ তার ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না।”

রাস মহোৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠান শেষে শহিদুল আলম বাহাদুর আয়োজকদের ধন্যবাদ জানান এবং সকল ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘুসহ সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী: শহিদুল আলম বাহাদুর

আপডেট সময় ১০:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫