কক্সবাজার ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক সদস্য বৈঠকে অনুষ্ঠিত 

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৪৬ বার পড়া হয়েছে

“বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদমুক্ত আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নির্ভর করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর। এবারের নির্বাচনে লাখ লাখ নতুন ভোটাররা ভোট দিবেন। বাংলাদেশের জনগন এখন আর বস্তাপচা রাজনীতির নামে পেটনীতি, চাঁদাবাজী- দখলবাজীর রাজনীতি পছন্দ করেন না। সৎ, যোগ্য ও ন্যায়-পরায়ন, নীতিবান প্রার্থীকে ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবেন তরুণ প্রজন্ম।

অসাম্প্রদায়িক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-সদর-রামু-ঈদগাঁও) আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে বিজয়ী করার জন্য শ্রমিক নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে ভিপি বাহাদুরের সালাম পৌঁছিয়ে দিতে হবে আপনাদেরকে।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার মাসিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রমিক কল্যাণের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাঈদুল আলম উপরোক্ত কথা বলেন।

শহর শ্রমিক কল্যাণের সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বেঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিন।

সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন শহর শাখার সহ-সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন সভাপতি রাশেদুল হক রাশেদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক এম এ মাসুদ, অর্থ সম্পাদক নুরুল আমিন, অফিস সম্পাদক আমির আহমদ, ৫নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন,

৯নং ওয়ার্ড সভাপতি বেলাল উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি নবী হোসাইন, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এসএম জাফর আলম, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছেয়দুল মোস্তফা, সাইফুল ইসলাম, খাইরুল বশর, হামিদ ও জসিম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক সদস্য বৈঠকে অনুষ্ঠিত 

আপডেট সময় ০৬:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫