কক্সবাজার ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৪৮ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ার ঐতিহ্যবাহী ধুরুং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ-এর সম্মানিত ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা রেজাউল করিম সাহেবকে মসজিদ কমিটির আয়োজনে রাজকীয় ভঙ্গিতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাওলানা রেজাউল করিম সাহেব দীর্ঘ ত্রিশ (৩০) বছর নিষ্ঠার সঙ্গে ইমাম-খতিবের দায়িত্ব পালন করার পর এই সংবর্ধনায় সম্মানিত হন। অনুষ্ঠানটি সম্প্রতি সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি, বাজার কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-আজাদ উপস্থিত ছিলেন এবং তিনি মাওলানা রেজাউল করিম সাহেবের দীর্ঘ সেবার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, “একজন ইমামকে এমন সম্মাননা দেয়া মসজিদ পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ”।

সংবর্ধনা শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়; মসজিদ ও সম্প্রদায়ের সর্বস্তরের উপস্থিত মুসল্লিরা মাওলানা সাহেবের জন্য সুস্থতা, দীর্ঘায়ু ও পরকালীন মঙ্গলের আকাঙ্ক্ষায় দোয়া করেন “আল্লাহ তা’য়ালা সকল আলেমের সম্মান বৃদ্ধি করে দিন”।

শানে সাহাবা জাতীয় খতীন ফাউন্ডেশন, কুতুবদিয়া উপজেলা পক্ষ থেকে মাওলানা রেজাউল করিম সাহেবকে অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা জানানো হয়।

মাওলানা রেজাউল করিম সাহেবের দীর্ঘ আত্মনিয়োগী সেবার স্মৃতি এই মসজিদ ও এলাকায় দীর্ঘদিন টিকে থাকবে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়ায় ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৬:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫