কক্সবাজার ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

“দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদে (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান আজ জুমাবার (৭ নভেম্বর) সকাল ১০:০০ টায় রাজধানীর চীন-মৈত্রি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা রফিকুল ইসলাম খান, এবং সাবেক চাকসু ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার।

ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন— ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা, এবং রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্র।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— গুম হওয়া ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, জুলাই শহীদ ফয়সাল আহমেদ শান্তর মাতা কোহিনূর আক্তার, জুলাই যোদ্ধা তাহমিদ হুজায়ফা, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আহত ও পঙ্গুত্ববরণকারীরা, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, চার বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে “ছাত্রসংসদ নির্বাচন আদায়ে ছাত্রশিবির ও শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে নির্বাচিত প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক, ফুল, ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএস অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানটি ছিল নেতৃত্বের নতুন দিগন্তে শিক্ষার্থীদের ঐক্য, সাহস ও আদর্শিক দৃঢ়তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫