জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৬:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৯৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
আজ রবিবার (৯ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, তিন বাহিনীর জেলা পর্যায়ের প্রতিনিধি, জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি, সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের গঠনমূলক মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান।
ট্যাগস :




















