কক্সবাজার ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি ২৫ নভেম্বর পর্যন্ত মুলতবি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

আজ বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষও শুনানিতে অংশ নেয়।

শুনানির এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে ‘লিভ টু আপিল’ শুনানির সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ। এ সময় রাষ্ট্রপক্ষের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও জানা গেছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মহসিন। হাইকোর্ট সে রিট খারিজ করে রায়ে বলেন, দেশের জনগণ ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে; সুতরাং এ নিয়ে আর বিতর্কের অবকাশ নেই।

হাইকোর্টের সেই রায় চ্যালেঞ্জ করে মোহাম্মদ মহসিন আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন।

আজকের শুনানি শেষে আপিল বিভাগ আবেদনটির পরবর্তী শুনানির তারিখ ২৫ নভেম্বর নির্ধারণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি ২৫ নভেম্বর পর্যন্ত মুলতবি

আপডেট সময় ০২:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫