কক্সবাজার ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

এইচ.এম.সবুজ
  • আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১৭৪ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগের (সওজ), জমজম হাসপাতালের সামনে থেকে ছাত্র-জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা ব্যানার-ফেস্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেন।
তাদের দাবি: চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্থ না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। যা প্রতিনিয়তই মৃত্যু কূপে পরিণত হয়েছে। দ্রুত ৬ লেন সড়কে উন্নীতকরণ ছাড়া এর সমাধান সম্ভব নয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ এবং ছাত্র প্রতিনিধি ইব্রাহিম ফারুক ছিদ্দিকী।

বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও বাণিজ্যিক সড়ক। জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ যাতায়েত নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা জরুরি। সম্প্রতি মালুমঘাটের ঢালায মারছা বাস ও প্রাইভেট সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়। এভাবে দূর্ঘটনায প্রতিনিয়তই ঝড়ে পড়ছে তাজা প্রাণ।

স্থানীয়রা জানান:  দাবি পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫