কক্সবাজার ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার গভীরভাবে অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তিনি জানান, পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভূমিকম্পের পরপরই আমরা দ্রুতগতিতে সব দপ্তরকে সক্রিয় করেছি।”
আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সীমিত ক্ষয়ক্ষতির যেসব খবর পাওয়া গেছে, সেগুলোতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত সাড়া দিচ্ছেন। উদ্ধার ও সহায়তা কার্যক্রম সমন্বয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সব দপ্তর প্রস্তুত রয়েছে।

সরকার কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। প্রধান উপদেষ্টা জানান, “গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ। সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

প্রয়োজনে সরকারি হটলাইনসহ সব চ্যানেলে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, “নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

আপডেট সময় ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫