টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

- আপডেট সময় ১২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৭৬ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯০,০০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (২৫ নভেম্বর) সকালে র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সংস্থাটি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক ও অস্ত্র চোরাচালান সহজ হওয়ার সুযোগ থাকায় র্যাব-১৫ নিজস্ব গোয়েন্দা তথ্যের পাশাপাশি র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয় করে অভিযান জোরদার রাখছে।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে যে, টেকনাফের সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় একটি বড় ইয়াবার চালান পাচারের প্রস্তুতি চলছে। তথ্যের সত্যতা যাচাই করে চৌকস আভিযানিক দলটি সেখানে অভিযান চালিয়ে ৯০,০০০ পিস ইয়াবা, দুইটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১) আব্দুল্লাহ (২৭), পিতা আবদুর রহিম; ২) আনোয়ারা বেগম, স্বামী ছৈয়দ আহম্মদ; উভয়ের ঠিকানা: মিঠাপানির ছড়া, ১নং ওয়ার্ড, ৩নং সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
























