কক্সবাজার ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো হুমকি-ধমকি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না: অধ্যক্ষ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৯৪ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বুধবার (২৬ নভেম্বর) ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে কোনো হুমকি-ধমকি, ভয়ভীতি বা ষড়যন্ত্র সফল হবে না। উখিয়া-টেকনাফ তথা সারা দেশের মানুষ আজ পরিবর্তন চায়—চায় ন্যায়, সুশাসন ও শান্তির রাজনীতি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সমর্থনের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় হবেই।”

তিনি আরো বলেন, “উন্নয়ন, মানবিকতা ও নিরাপদ সমাজ গঠনের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সাধারণ মানুষের পাশেই আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভোটের শক্তিকে কোনো ক্ষমতাই পরাজিত করতে পারবে না।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—উখিয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল, রত্নাপালং ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মো. হাশেম, অধ্যক্ষ মাওলানা রহমতুল্লাহ, শ্রমিক নেতা শাহ আলম, মাওলানা হারুন, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা আবদুল করিম, ইব্রাহীম রাশেল, কোটবাজার দোকান মালিক সমিতির সেক্রেটারি মো. হোছাইন, সদস্য আবদুল আজিজ, আলহাজ্ব ছাবের আহমদ কন্ট্রাক্টর, নুরুল আলম, আবদুল্লাহ জুবায়ের, আলী হায়দার, ছৈয়দ হোছাইন, শামসুল আলম, জসীমউদ্দিন, জালাল উদ্দীন, শ্রমিক নেতা জসীমউদ্দীন, মাস্টার সেলিমুদ্দিন, মাস্টার আবদুল আলম, মাওলানা ছৈয়দ আলম সিরাজীসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এতে সর্বস্তরের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক সমর্থন জানিয়ে অধ্যক্ষ আনোয়ারীর প্রতি তাদের আস্থা ও আশা ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোনো হুমকি-ধমকি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না: অধ্যক্ষ আনোয়ারী

আপডেট সময় ০৯:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫