কক্সবাজার ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সারাদেশের মানুষ রাজনীতির পরিবর্তন চায়: অধ্যক্ষ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী’র নেতৃত্বে বুধবার (৩ ডিসেম্বর) টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে কোনো হুমকি-ধমকি বা ষড়যন্ত্র সফল হবে না। উখিয়া-টেকনাফসহ সারাদেশের মানুষ বস্তাপঁচা রাজনীতির পরিবর্তন, ন্যায় ও সুশাসন চায়। আপনাদের দোয়া ও সমর্থনের মাধ্যমে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবেই।”

উন্নয়ন, মানবিকতা ও নিরাপদ সমাজ গঠনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য পুনর্ব্যক্ত তিনি আরও বলেন, “বিগত সরকারের সময়ও সাধারণ মানুষের পাশে ছিল জামায়াত, ভবিষ্যতেও থাকবে।” জনগণের ভোটের শক্তিকে কোনো ক্ষমতাই পরাজিত করতে পারবে না বলেও দাবি করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল, পৌর জামায়াতের সভাপতি রবিউল আলম, পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আইয়ুব ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল্লাহসহ আরও অসংখ্য দায়িত্বশীল ব্যক্তি ও কর্মী-সমর্থক।

গণসংযোগ চলাকালে পৌর জামায়াত সভাপতি রবিউল আলম বলেন, জনগণের বিশ্বাস, অধিকার ও উন্নয়নের সেবা করাই তাদের লক্ষ্য। তিনি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজগঠনে সবার সহযোগিতা কামনা করেন।

পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে গণসংযোগকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা এবং জনসমর্থন বৃদ্ধিকে কেন্দ্র করে প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা দিনব্যাপী বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

নিউজটি শেয়ার করুন

দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সারাদেশের মানুষ রাজনীতির পরিবর্তন চায়: অধ্যক্ষ আনোয়ারী

আপডেট সময় ০৩:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫